গ্রামের পাতায়

হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

উত্তম দে, বাঁকুড়া: হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির। হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো আজ বাঁকুড়ার জয়পুরের কুচিয়াকোল শান্তি প্রাসাদ উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে। উদ্যোক্তা দের দাবী কোভিড- ১৯ এর দ্বিতীয় পর্বে জেলা জুড়ে যে রক্তের সংকট চালছে তাতে ক্ষুদ্র তম সহায়তা হলেও এই রক্তদান শিবির কিছুটা ঘাটতি মেটাবে।

তক্তদাতার সংখ্যা ছিল ৫০ জন।সেবা সমিতির পক্ষ থেকে সকল রক্তদাতা , রক্তসংগ্রহকারী টিম ও এই কর্মসূচির সঙ্গে যুক্ত সকল ব্যক্তিবর্গ এর জন্য শ্রী শ্রী ঠাকুর- মা- স্বামীজীর চরনে সুস্থ কামনা করেন সমিতির কর্নধার চয়ন পালোধি।তবে এই সমিতি বিভিন্ন সময়ে বিভিন্ন সমাজ সেবামূলক কাজে যুক্ত আছে সেটা বলার অপেক্ষা রাখে না।

Related Articles

Back to top button