জেলা

করোনায় আক্রান্ত সহকর্মীর মৃত্যুর পর জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষোভ

জলপাইগুড়ি :-করোনায় আক্রান্ত সহকর্মীর মৃত্যুর পর জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষোভ।এই হাসপাতালে একটি বেসরকারি এজেন্সির মাধ্যমে নিরাপত্তারক্ষী,ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্ল এর মত পদে ২২০জন কর্মরত।

এদেরই একজন করুনাময় দাস(৫৮) করোনা আক্রান্ত হয়ে জলপাইগুড়ি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।আজ সকালে তার মৃত্যু হয়।এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভ তৈরী হয় বাকি কর্মীদের মধ্যে।তাদের অভিযোগ,
স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করলেও তাদের যথাযথ সুরক্ষা নেই।

এমনকি মাস্ক, স্যানিটাইজারের মত নুন্যতম সুরক্ষা সরঞ্জামও প্রয়োজনের তুলনায় অনেক কম।আজ বুকে কালো ব্যাচ লাগিয়ে ক্ষোভ জানায়।তবে তারা এদিন জানিয়েছেন, পরিষেব অব্যাহত রয়েছে।
বিষয়টি নিয়ে হাসপাতাল সুপার গয়ারাম নস্কর ওই এজেন্সির সঙ্গে কথা বলে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

Related Articles

Back to top button