গ্রামের পাতায়

৫০ বছর পর উদ্ধার কানিংয়ের ওয়াকফ সম্পত্তি

নিজস্ব সংবাদদাতাঃ ক্যানিংযে পাঁচ দশকের বঞ্চনা, নৈরাজ্য ও অরাজকতার সমাপ্তি হল। দীর্ঘ আইনি লড়াইয়ের পর স্থানীয় প্রশাসন ক্যানিং মহাকুমা পুলিশ ও তালদি জামে মসজিদ কমিটি এবং স্থানীয় গ্রামবাসী বৃন্দের সহযোগিতা উদ্ধার হল দঃ ২৪ পরগনা জেলার ক্যানিং থানার তালদি বাজার এর উপর লক্ষাধিক টাকার সম্পত্তি। যার মোট পরিমান সাড়ে চার শতক এর মধ্যে একেবারেই গুরুত্বপূন’ সামনের অংশই ছিল বেদখল । দীর্ঘদিন এই ওয়াকফ সম্পত্তিটি একটি অবাঙালি পরিবারের দখলে।

সেখানে ঔ পরিবারটি বসবাস করছিল এবং অসামাজিক কিছু লোকজনের সহযোগিতায় ভোগ দখল করে আসছিল দীর্ঘদিন ধরেই। সন্ধ্যা হলেই নানান ধরনের কার্যকলাপে লিপ্ত হতো এর ফলে নামাজে ব্যাঘাত ঘটতো প্রতিনিয়ত এমনটাই দাবী নামাজীদের। মসজিদের এই অংশটুকু বেদখল হওয়ার ফলে নামাজীদের নানান সমস্যার সম্মুখীন হতে হতো প্রতিনিয়ত। বঞ্চনা ছিল প্রবাহমান।

যেহেতু বেদখলকৃত অংশটি ছিল মসজিদের সম্মুখভাগ সে কারণেই মুসল্লিদের প্রবেশে বাধার সৃষ্টি হতো। এছাড়াও জায়গার সংকুলান হওয়ায় একসাথে প্রার্থনায় বেশি মানুষ অংশ নিতে পারতেন না। বেদখলিকৃত অংশটি ফিরে পাওয়ায় খুশি স্থানীয় মানুষজন। এর ফলে তাদের উপাসনায় আর কোনরকম বাধাই থাকল না।

Related Articles

Back to top button