তৃতীয়বারের জন্য বিডিএ চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন রবিরজ্ঞন চট্টোপাধ্যায়
আবারও নিজের আসন গ্ৰহন করলেন বর্ধমানের গর্ব রবিরজ্ঞন চট্টোপাধ্যায় ।তৃতীয়বারের জন্য বিডিএ চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন তিনি।২রা জুন থেকে এদিন সিটে বসলেন রবিরজ্ঞন বাবু ।
এদিন তাকে সংবর্ধনা জানাতে দপ্তরের কর্মী থেকে শুরু করে অনেকেই উপস্থিত ছিলেন ।২০১১থেকে শুরু করে ২০২১পর্যন্ত তিনি এই পদেই রয়েছেন। এদিন রবিরজ্ঞনবাবু জানিয়েছেন আবারও বিডিএ চেয়ারম্যান আমাকে করায় আমি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাই ।শহরটিকে আরও সুন্দরভাবে সাজিয়ে তুলবেন এবং বিগত দিনগুলি যে কাজ গুলো অস্পূর্ন রয়েছে সেগুলো আবারও নতুনভাবে শুরু করবেন।
এদিন তিনি আরোও বলেন বর্ধমান শহরের ১৬ নং ওয়ার্ডের দামোদর নদীর ধারে বৈদ্যুতিক চুল্লি শ্মশানের পাশাপাশি বর্ধমান শহরের নতুন গঞ্জ বাজার,বড়ো বাজার, রানী গঞ্জবাজারে করা হবে আধুনিক বাজার যেখানে থাকবে রাত্রি বাসের জায়গা। বর্ধমান ডেভলপমেন্ট অথরিটির তৃতীয় বারের চেয়ারম্যান হয়ে একথা বললেন রবিরঞ্জন চট্টোপাধ্যায়।পূর্ব বর্ধমান থেকে তপু কোনারের রিপোর্ট ।



