খাবারের হোটেল ভাঙচুর করাকে কেন্দ্র করে উত্তেজনা বর্ধমানে

পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের আজ্ঞিরবাগান ২নম্বর জাতীয় সড়কের ধারে খাবারের হোটেল ভাঙ্গাকে কেন্দ্র করে উত্তেজনা বুধবার।এদিন হোটেলের মালিক সেখ মুসকানের ছেলে সেখ আকতার জানান আমাদের হোটেলে বুধবার এই জাতীয় সড়কের ধারে হঠাৎ করেই ৩০থেকে ৩৫জনের মত ছেলে এসে ভাঙচুর চালায় হোটেলে থাকা টিভি ,সিসি ক্যামেরা,কড়াই ,চেয়ার সমস্ত কিছু ভাঙচুর করে চলে যায় বলে জানান।
তিনি আরও বলেন প্রথমে বাড়িতে গিয়েছিলো আমাদের সেখানে কাউকে না পেয়ে বাড়িতে জলের পাইপ সহ বেশ কিছু জিনিস ভাঙচুর করে আমাদের হোটেলে চলে এসে এখানে ভাঙচুর চালায় ।এদিন হোটেলে থাকা এক কর্মচারী অধির গুরুং বলেন সকালে এখন শুধু আমি চা বিক্রি করি লকডাউন বলে। হঠাৎ দেখি ১০০থেকে ১৫০ছেলে সহ মেছেরাও এসে ভাঙচুর চালাতে শুরু করে ।এদিন তিনি আরও বলেন হোটেলের মালিক সেখ মুসকান বিজেপি করে তার থেকেই হয়তো তৃনমূলের বড় বড় নেতাদের ইন্দনেই এই ভাঙচুর চালাতে আসে তৃনমূলের কর্মীসমর্থকেরা।
এদিন তিনি আরও বলেন এইসমস্ত ছেলেরা হোটেলে এসে ফ্রিতে খেয়ে যায় পয়সাও দেয়না।এ বিষয়ে এদিন জেলার মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন দেখুন অভিযোগ আমাদের তৃনমূলের যারা নেতৃত্বরা রয়েছেন তারা বিজেপি কর্মীদের ফোন করে ডেকে এনে ঘড়ে ঢুকিয়ে দিচ্ছে এবং তাদের পরিষেবা দেওয়ার জন্য তাদের বাড়ির বাজারও করে দিচ্ছে ।সুতরাৎ এইসব অভিযোগ বাজার গরম করার জন্য করছে তারা ।এটি বিজেপির একটি দন্ড শুরু হয়েছে বর্ধমান শহরে।যিনি প্রার্থী তার সাথে দলের একটা দন্ড শুরু হয়েছে ।



