জেলা
রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা হওয়ার পর চন্দ্রকোনা রোডে খুশিতে মাতলো টিম অভিষেকের সদস্যরা

শনিবার রাজ্য তৃণমূলের বড়সড় রদবদলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই খবর রাজ্যে ছড়িয়ে পড়তেই সারা রাজ্যের পাশাপাশি জেলা জুড়ে খুশির হাওয়া বইতে শুরু করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের মধ্যে।
এইদিন পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডে আবির মেখে এবং মিষ্টিমুখ খুশিতে মাতলো টিম অভিষেকের সদস্যরা, এই দিন টিম অভিষেকের অন্যতম সদস্য তথা ব্লক যুব তৃনমূলের সভাপতি সাগর মন্ডল বলেন ভারতবর্ষের রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হল।
যার নির্দেশে সাধারণ মানুষের পাশে থাকার লক্ষ্যে টিম অভিষেকের পথ চলা শুরু হয়েছে। আগামী দিনে ভারতবর্ষের রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হবে সেই খুশিতেই আত্মহারা আমরা।



