বিষ্ণুপুরের ডরমেটরি লজে শুভ উদ্বোধন হলো অক্সিজেন পার্লার ।

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ অক্সিজেনের ঘাটতি মেটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিষ্ণুপুর পৌরসভার উদ্যোগে বিষ্ণুপুর শহরের ডরমেটরি লজে মঙ্গলবার শুভ উদ্বোধন হল দশটি শয্যা বিশিষ্ট অক্সিজেন পার্লারের ।
করোণা আক্রান্ত ও সাধারণ রোগীদের অক্সিজেন পরিষেবা প্রদানের জন্য এই অক্সিজেন পার্লারের শুভ উদ্বোধন করা হলো । এর ফলে উপকৃত হবেন রোগীরা । বিষ্ণুপুর পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সকল শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ ।
অক্সিজেন পার্লারের শুভ উদ্বোধন করেন এডিশনাল এসপি (গ্রামীণ) গনেশ বিশ্বাস । এছাড়াও উপস্থিত ছিলেন বিষ্ণুপুর মহকুমা শাসক অনুপ কুমার দত্ত , বিষ্ণুপুর এসডিপিও কুতুব উদ্দিন খান , বিষ্ণুপুর পৌরসভার পৌর প্রশাসক দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ।
বিষ্ণুপুর পৌরসভার পৌর প্রশাসক দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় জানান , সাধারণ মানুষের পরিষেবার জন্য এই অক্সিজেন পার্লারের শুভ উদ্বোধন করা হলো । আগামী দিনের সাধারণ মানুষের পরিষেবায় আরও একাধিক কর্মসূচি নেওয়া হচ্ছে বলে তিনি জানান । এর ফলে উপকৃত হবে এলাকার সাধারণ মানুষরা ।



