জেলা

লকডাউনে কাজ হারিয়ে ঘর ভাড়ার টাকা দিতে না পারায় এক তাঁতি পরিবার জঙ্গলেই বেঁধেছেন ভালোবাসার কুঁড়েঘর

লকডাউনে কাজ হারিয়ে ঘর ভাড়ার টাকা দিতে না পারায় এক তাঁতি পরিবার জঙ্গলেই বেঁধেছেন ভালোবাসার কুঁড়েঘর।

মলয় দে নদীয়া- লকডাউনে কাজ হারিয়েছে বহু মানুষ ,তাদের মধ্যে অল্প সংখ্যক মানুষ সরকারি সাহায্য পেলেও এখনও কোনো সাহায্য পায়নি তারক বসাক এর পরিবার ।

লকডাউনে কাজ হারিয়ে ঘর ভাড়া না দিতে পারায় বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বাড়ির মালিক ।তারপর তারা পরিবার নিয়ে আশ্রয় নিয়েছেন নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন একটি জঙ্গলে ।

নবদ্বীপ ধাম স্টেশনের ৪ নং প্লাটফর্মের পিছনের এক জঙ্গলে প্রায় তিনমাস যাবৎ ত্রিপল খাটিয়ে ছোট্টো একটি কুঁড়ে ঘর করে তার সাত বছরের কন্যা এবং দুমাসের পুত্র এবং স্ত্রী জাহান্নারা কে নিয়ে থাকেন।
পেশায় তারক বাবু তাঁতির কাজ করতেন ।
বাড়ি ছিলো ধাত্রী গ্রামে । গত লকডাউনে কাজ হারিয়েছেন তারক বাবু । তবে জীবন যুদ্ধে হেরে যেতে রাজি নন তিনি।

জঙ্গলের এই আশ্রয়ে , খাবার বলতে বিভিন্ন সামাজিক সংগঠন থেকে যা খাবার দেয় সেইটুকুই তাদের ভরসা। তবে জঙ্গলে কাঠ কাটা, বা অন্য ব্যক্তিগতভাবে কারোর যেকোনো ধরনের কাজ মাঝে মাঝে পেয়ে থাকেন কিছু পারিশ্রমিক, তাতেই সাংসারিক অন্যান্য অত্যন্ত প্রয়োজনীয় সামগ্রী কিনতে হয় । তবে বর্তমানে তিনি নিশ্চিন্ত! ভাড়ার 1000 টাকার চাপ মাথার উপরে নেই এখন।

Related Articles

Back to top button