বালুরঘাটে দুর্ঘটনায় নিহত তৃণমূল নেতা
বালুরঘাটে দুর্ঘটনায় নিহত তৃণমূল নেতা
বিশ্বদীপ নন্দী, দক্ষিন দিনাজপুর:
বালুরঘাটে দুর্ঘটনায় নিহত হলেন তৃণমূল নেতা। নিহত তৃণমূল কংগ্রেস নেতৃত্বের নাম দিলীপ সরকার। তিনি বালুরঘাট ব্লকের ডাংগা অঞ্চলের বিশিষ্ট তৃণমূল নেতৃত্ব ছিলেন। গতকাল উনিশে জুন শনিবার তিনি একটি মিটিং সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় বালুরঘাট গৌড়ীয় মঠ এলাকায় একটি সাইকেল আরোহী কে বাঁচাতে গিয়ে তার দুর্ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর জখম হন দীলিপবাবু। পাশাপাশি সাইকেল আরোহী ও আহত হন।
আহতদের স্থানীয় উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে নিয়ে গেলে। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আজ রবিবার বালুরঘাট পুলিশ মর্গে রোজা তো এই তৃণমূল নেতার ময়নাতদন্ত হয়। ময়নাতদন্তের পর তৃণমূল নেতা দিলীপ সরকারের মরদেহ নিয়ে শোক মিছিল করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই শোক মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দাস সহ অন্যান্য নেতৃত্ব। মিছিল শেষে তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে দিলীপ সরকারের মরদেহে পুষ্পার্ঘ অর্পণ করে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
এই বিষয়ে বালুরঘাট ব্লক তৃণমূল সভাপতি অরূপ সরকার বলেন, দিলীপ দা আমাদের একজন সুদক্ষ নেতৃত্ব ছিলেন। গতকাল একটি দুর্ঘটনায় তার মৃত্যু ঘটেছে। বৃদ্ধার মৃত্যু আমাদের কাছে অপূরণীয় ক্ষতি। এমন নেতৃত্তের শূন্যস্থান পূরণ কখনোই সম্ভব নয়।



