পুরুলিয়ার বান্দোয়ান বিধানসভায় তৃনমূলের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন করলেন গুরুপদ টুডু।
পুরুলিয়ার বান্দোয়ান বিধানসভায় তৃনমূলের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন করলেন গুরুপদ টুডু।
শান্তনু দাস,পুরুলিয়া:পুরুলিয়া জেলার বান্দোয়ান বিধানসভায় দলের সংগঠনকে আরও শক্তিশালী করে তুলতে এবার উদ্বোধন করা হলো তৃনমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ের।রবিবার দিন যে কার্যালয়ের আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা উত্তোলন ও ফিতা কেটে শুভ উদ্বোধন করেন তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা সভাপতি গুরুপদ টুডু।যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী তথা মানবাজার বিধানসভার বিধায়িকা সন্ধ্যারানি টুডু ও বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন সহ জেলা পরিষদের সহ-সভাধিপতি প্রতিমা সরেন। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক নেতৃত্ববৃন্দরা।
তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা সভাপতি গুরুপদ টুডু বলেন,”এবার থেকে দলের সমস্ত সাংগঠনিক কাজ এই কার্যালয়ই অনুষ্ঠিত হবে।এই কার্যালয়ের হওয়ার ফলে একদিকে যেমন দলের সাংগঠনিক কাজকর্ম করতে আরও সুবিধা হবে তেমনি অপরদিকে দলের সংগঠন আরও মজবুত হবে বলে আশা রাখি।”



