জেলা
কেন্দ্রীয় সরকার এক্সাইজ ডিউটি নেওয়া কমালেই পেট্রোলের মূল্য কমবে দাবি বিধায়ক সোমনাথ শ্যামের

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :-
পেট্রোপণ্যের মূল্য লাগামছাড়া। পেট্রোপণ্যের দাম কমানোর দাবিতে প্রতিদিন রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি করে চলেছে তৃণমূল কংগ্রেস। শনিবার জগদ্দলের রাহুতা গ্যাস গোডাউন মোড়ে পেট্রোল পাম্পের সামনে অবস্থান বিক্ষোভ করল তৃণমূল। নেতৃত্ব দিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম।
হাজির ছিলেন ভাটপাড়ার পুরপ্রশাসক অরুন ব্যানার্জি, বিদায়ী কাউন্সিলর প্রবীর বৈদ্য, কাউগাছি-১ পঞ্চায়েত প্রধান চৈতালি কর্মকার, পঞ্চায়েত সমিতির সদস্য সুব্রত দাস, ছাত্র নেতা অমিত শর্মা প্রমুখ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম দাবি করলেন, শুল্ক কমালে কিছুই হবে না। কেন্দ্রীয় সরকারকে পেট্রোলের ওপর থেকে এক্সাইজ ডিটটি নেওয়া কমাতে হবে। আসলে মোদী সরকারের লক্ষ্য আম্বানি ও আদানির প্রসার বৃদ্ধি করা।



