জেলা

গারুলিয়ার পিনকল দেশবন্ধু নবযুবক সংঘ ও পুস্তকালয়ের উদ্যোগে মুদিখানা ও সবজি বিতরণ

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- নোয়াপাড়া থানার গারুলিয়া পুরসভার সোদলাট্যাঙ্ক রোডের পিনকল দেশবন্ধু নগর নবযুবক সংঘ ও পুস্তকালয়ের উদ্যোগে শনিবার অসহায় মানুষজনের মধ্যে মুদিখানা ও সবজি বিতরণ করা হয়। এদিন চাল,ডাল, আলু, পেঁয়াজ, ডিম, মশলাপাতি ছাড়াও শাক-সবজি দরিদ্র মানুষজনের হাতে তুলে দেওয়া হয়। উপস্তিত ছিলেন গারুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি পঙ্কজ দাস, বিদায়ী কাউন্সিলর রমেন দাস, অশোক সিং, গৌতম বসু, সুব্রত মুখার্জি, মহিলা নেত্রী মুনমুন নন্দী, ভাটপাড়ার তৃণমূল নেতা গোপাল রাউত ও ধর্মেন্দ্র সাউ প্রমুখ।

গারুলিয়ার তৃণমূলের কার্যকরী সভাপতি পঙ্কজ দাস বলেন, ওই ক্লাবের তরফে অভিষেক যাদব, বিবেক যাদব, ধরম চৌধুরী ও রাজু সাহানি খুব ভালো উদ্যোগ নিয়েছে। শতাধিক অসহায় পরিবারকে ওরা খাদ্যসামগ্রী প্রদান করেছে। নেত্রীর নির্দেশ মতো তারা মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।

Related Articles

Back to top button