জেলা

রাজ্য সরকার শুল্ক নেওয়া ছেড়ে দিলেই পেট্রোল-ডিজেলের দাম কমবে দাবি বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- -রাজ্য সরকার ৩৫ টাকা শুল্ক নেওয়া ছেড়ে দিক। তাহলে পেট্রোল-ডিজেলের দাম কমবে। রবিবার এমনটাই দাবি করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। এদিন ব্যারাকপুর সাংগঠনিক জেলার কার্যকারিনি সভায় হাজির হয়ে সাংসদ অর্জুন সিং বলেন, বাংলায় বিজেপির জন্য করোনা আছে। তৃণমূলের জন্য করোনা নেই। সাংসদের অভিযোগ, এখানে ছাত্রদের নিয়ে রাজনীতি চলছে। 10 লক্ষ টাকা ক্রেডিট কার্ডের প্রলোভন দেখানো হচ্ছে পড়ুয়াদের

এদিনের কার্যকরিনি সভায় হাজির ছিলেন রাজ্য সম্পাদক সঞ্জয় সিং, রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র, জেলার সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য, জেলার পর্যবেক্ষক প্রবাল রাহা, জেলার সাধারণ সম্পাদক কৃষ্ণ ব্যানার্জি, জেলা কমিটির সদস্য বিজয় মুখার্জি-সহ অন্যান্য নেতৃবৃন্দ। জেলা সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, আগামীদিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে বৈঠক ডাকা হয়েছিল। জাল ভ্যাকসিন কান্ড নিয়ে তারা রাস্তায় নেমে আন্দোলন করছেন। রদবদল নিয়ে তার ব্যাখ্যা, প্রদেশ থেকে নির্দেশ এলে সংগঠন মজবুত করার জন্য রদবদল করা হবে।

Related Articles

Back to top button