জেলা

তামার তার চুরির কারন দেখিয়ে সাময়িক বন্ধের নোটিশ জগদ্দলের এ আই চাপদানি মিলের ফাইন ইয়ার্ন ইউনিটে

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুর :- হঠাৎ সাময়িক বন্ধের নোটিশে ক্ষোভ ছড়াল জগদ্দলের এ আই চাপদানি ইনড্রাস্টিসের ফাইন ইয়ার্ন ইউনিট গেটে। তামার তার চুরির কারন দেখিয়ে সোমবার সকালে মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয় মিল কর্তৃপক্ষ। মিল চালুর দাবিতে দীর্ঘক্ষন গেটে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ কর্মীরা। লকডাউনে মিল বন্ধে বেকার হলেন ছয়শো শ্রমিক। জানা গিয়েছে, লকডাউনের জন্য আপাতত মিলে তিনদিন উৎপাদন হচ্ছিল।

তৃণমূল সমর্থিত জুট টেক্সটাইল ওয়ার্কার ফেডারেশনের সম্পাদক সুজিত কুমার সিং শ্রমিকদের অভিযোগ, আলোচনা ছাড়াই বেআইনিভাবে বন্ধের নোটিশ ঝুলিয়েছে জুটমিল কর্তৃপক্ষ। এভাবে বন্ধের নোটিশ বেআইনি। তবে সাময়িক বন্ধের নোটিশে জুটমিল কর্তৃপক্ষ উল্লেখ করেছে, ওভারহেড ক্রেনের দুশো মিটারের বেশি তামার তার চুরি হয়ে গেছে। এর ফলে ফিনিশিং বিভাগ অকেজো হয়ে পড়েছে। তার চুরির বিষয়ে ভাটপাড়া ও জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে মিলের তরফে।

Related Articles

Back to top button