জেলা

বকখালিতে ট্রলার ডুবির ঘটনায় মৃতদের পরিবারের হাতে দু লক্ষ টাকা করে ক্ষতিপূরন তুলে দিলেন মৎস্যমন্ত্রী

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় ,বকখালি :বুধবার বকখালির কাছে রক্তেশ্বরী চরের কাছে ট্রলারডুবির ঘটনা ঘটে । ওই ট্রলারে ছিলেন ১২ জন মৎস্যজীবী। দু’জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।ঐ জীবিত দুজন মৎস্যজীবি হল শংকর শাসমল ও সন্তোষ মন্ডল।তবে নিখোঁজ হয় ১০ জন। ট্রলারটিকে বুধবার রাতে উদ্ধার করা হয়। ডুবে যাওয়া ঐ ট্রলারটিকে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে আনা হয়।উদ্ধার হয় মৃত অবস্থায় ৯ জন মৎস্যজীবির দেহ।মৃত মৎস্যজীবিরা হলেন, বুদ্ধদেব মাইতি বাড়ি পাতিবুনিয়া,রবীন কর বাড়ি হরিপুর ,নারায়ন শাসমল,হরিপুর,পাঁচুগোপাল জানা, হরিপুর, উদিত বেরা, মহারাজাগঞ্জ, গৌতম পয়লা, মহারাজগঞ্জ,সৈকত দাস, দেবনিবাস, সৌরভ দাস,দেবনিবাস,গৌরহরি দাস,রাধানগর। নিখোঁজ থাকা ১ জন হলেন অনাদি শাসমল বাড়ি হরিপুর এলাকায়।

মৃতদেহ গুলোর ময়না তদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হয় এ দিন। আর মৃতদের পরিবারের হাতে বৃহস্পতি বার নামখানা বিডিও অফিসে এক অনুষঠানের মধ্য দিয়ে ২ লক্ষ করে টাকা সাহায্য হিসেবে তুলে দেওয়া হলো।এদিন এগুলো তুলে দিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি, জেলাশাসক পি উলগানাথন, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বংকিমচন্দ্র হাজরা,জেলা সভাধিপতি শামিমা শেখ,সুন্দরবন পুলিশ জেলার সুপার ভাস্কর মুখোপাধ্যায় সহ আরো অনেকে।উল্লেখ্য, গত ১৮ জুনবকখালিতে ট্রলার ডুবির ঘটনা ঘটেছিল।কলস দ্বীপেরকাছে এফবি তারামা ট্রলার ডুবে যায়। প্রায় সঙ্গে সঙ্গেই উদ্ধার করা হয় ট্রলারে থাকা ১২ জন মৎসজীবীকে।কিন্তু এবারে আর তা সম্ভব হল না। -+–

Related Articles

Back to top button