ক্যারাটে প্রশিক্ষণ শিবির ও বেল্ট প্রদান কর্মসূচী জয়নগরে
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : রাস্তা ঘাটে যে কোনো সময়ে দূস্কৃতী হানার মুখে পড়তে পারেন আপনি।আর তাই নিজের ও নিজেদের আত্ম রক্ষার জন্য দরকার ক্যারাটের প্রশিক্ষণ।বিশেষ করে মেয়েদের আত্মরক্ষার তাগিদে এখন অভিভাবকরা অনেকখানি এগিয়ে এসেছেন এই ক্যারাটের প্রশিক্ষণে।রবিবার দুপুরে জয়নগর ইন্সটিডিশন ফর গার্লস স্কুলে ওয়ার্ল্ড সিটো -রিও ক্যারাটে দো সেইশিনকাই ইন্টারন্যাশানাল এর সাধারণ সম্পাদক শিহান দেবব্রত হালদারের উদ্যোগে ৬৩ জন ছাএ ছাএীকে নিয়ে বার্ষিক ক্যারাটের পরীক্ষা শিবির হয়ে গেল।
এ দিন পরীক্ষা শেষে সফল পরীক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের বেল্ট তুলে দেওয়া হয়।এ দিন তিন জনকে ব্যাল্ক বেল্ট ও তুলে দেওয়া হয় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর থানার আই সি অতনু সাঁতরা, জয়নগর উওর চক্রের স্কুল পরিদর্শক ও জয়নগর থানার প্রত্যয়ের সভাপতি কৃষেন্দু ঘোষ,প্রত্যয়ের সম্পাদিকা গীতা নন্দী, অনেশ্বা ক্লিনিং এর সূপর্না কন্ট, এস কে এস আই এর সভাপতি কমল শিকদার,সাংবাদিক উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সুব্রত চক্রবর্তী, জয়ন্ত ঘরামী,এস কে এস আই এর সদস্য মদন মোহন হালদার, সেহাংশু চক্রবর্তী, অরুনাভ চক্রবর্তী, সুদীপ মন্ডল, শিহান দেবব্রত হালদার সহ আরো অনেকে।এদিন এই অনুষ্ঠানে উপস্থিত থেকে জয়নগর থানার আই সি অতনু সাঁতরা বলেন, দীর্ঘ ২ বছর ধরে কোভিড পরিস্থিতিতে আমরা খেলার জগত থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছি।সরকারি নিয়ম মতন আস্তে আস্তে সব কিছু শিথিল হচ্ছে।
তাই সেই নিয়ম মেনেই আমাদের বিভিন্ন খেলা ও শরীর চর্চায় অংশ নিতে হবে। আর মেয়েদের আত্মরক্ষা ও সমাজ চেতনায় আরও অগ্রসর করতে প্রত্যয়ের জন্ম। বহু মেয়ে আজ ক্যারাটে শিখে আত্মনির্ভর হয়েছে।প্রত্যয়ের সাথে যুক্ত বহু মেয়ে আজ ক্যারাটে প্রশিক্ষন প্রাপ্ত।জয়নগর, মথুরাপুর সহ জেলার বিভিন্ন এলাকা থেকে ছাএ ছাএীরা এ দিন এই ক্যারাটে পরীক্ষায় অংশ নেন। সেরার সেরা নির্বাচিত হন রাহিয়ান সরদার।—



