জেলা

গঙ্গাসাগরকে পরিষ্কারে উদ্যোগী মিশন নির্মল বাংলা

 

 

কলকাতা :কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। গঙ্গাসাগরের সারা বিশ্ব থেকে মানুষ আসে পুণ্য লাভের জন্য। পৌষ সংক্রান্তির পূর্ণ তিথিতে গঙ্গাসাগরে বহু দর্শনার্থী পুণ্যার্থীদের ঢল নামে প্রতিবছরই। এখানে অবস্থিত কপিল মুনি আশ্রম এই আশ্রম এ পূজা দিতে আসেন পুণ্যার্থীরা। শুধু রাজ্য নয় রাজ্যের বাইরেও বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এই গঙ্গাসাগরে। পৌষ সংক্রান্তি এই তিথিতে পুণ্যার্থীরা গঙ্গাসাগরে গঙ্গা স্নান এবং কপিল মুনি আশ্রম এ পুজো দেয় গান ও পুজো কে কেন্দ্র করে গঙ্গাসাগরের মেলা হয় বহু মানুষের এক জায়গায় সমাগম হওয়ায় গঙ্গাসাগর ভীষণ ভাবে অপরিচ্ছন্ন হয়ে ওঠে, এর ফলে পরিবেশদূষণের একটা আশঙ্কা থাকে তাই গঙ্গাসাগর কে পরিবেশ দূষণের থেকে মুক্ত করার জন্য ১৬-১৯ জানুয়ারি পর্যন্ত মিশন নির্মল বাংলা ইন্ডিয়া ওয়েস্ট সলিউশন এই সংস্থার উদ্যোগে গঙ্গাসাগরে পড়ে থাকা উচ্ছিষ্ট পরিষ্কার করার উদ্যোগ নিল সংস্থার কর্মীরা।

 

পরিবেশ এর যাতে কোনো রকম ক্ষতি না হয় সেই দিকে লক্ষ রেখেই এই উদ্যোগ এমনই জানালেন এই সংস্থার এক কর্মকর্তা বিনয় কুমার সিং এবং রাজকুমার সোনকার।জানান চারদিন ধরে গঙ্গাসাগর কে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে সংস্থার পঞ্চাশ জন সদস্য ঐক্যবদ্ধ ভাবে মিশন নির্মল বাংলা গড়ে তুলতে দূষন মুক্ত সুস্থ সমাজ গঠনে দুই ট্রাক আবর্জনা স্তূপাকৃতি পরিচ্ছন্নতা অভিযান করা হল ।

Related Articles

Back to top button