জেলা

হাবড়ায় আদিবাসী সংস্কৃতি উৎসব

আশিস কুমার ঘোষ : উত্তর ২৪ পরগণা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে জেলা পরিষদের ব্যবস্থাপনায় এবং হাবড়া ১ নং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় হাবড়া দেশবন্ধু পার্কে শুরু হল ৩ দিনের আদিবাসী ও লোকসংস্কৃতি উৎসব।

একই সঙ্গে হাবড়া পুরসভা আয়োজন করে পিঠে পুলি উৎসবের। প্রদীপ জ্বেলে উৎসবের উদ্বোধন করেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী বীনা মন্ডল, জেলা তথ্য অধিকর্তা দেবাশীষ দত্ত,হাবড়া ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি অজিত সাহা,হাবড়ার পুর প্রশাসক নীলিমেশ দাস প্রমুখ।

এই মেলায় জেলার প্রায় দুশো লোকশিল্পী অংশগ্রহণ করেন। পিঠে পুলি উৎসবে স্বনির্ভর গোষ্ঠীর ২৪ টি স্টলে হরেকরকম মিস্টির পসরা মেলার আকর্ষণ বাড়িয়ে তোলে।

Related Articles

Back to top button