অন্তবর্তী জামিনে কর্মস্থলে ফিরলেন হালিশহরের চেয়ারম্যান রাজু সাহানি

নিজস্ব সংবাদদাতা: চিটফান্ড মামলায় অবশেষে অন্তর্বর্তী জামিনে নিজের কর্মস্থল ও বাসভবন হালিশহরে ফিরলেন হালিশহর পৌরসভার চেয়ারম্যান রাজু সাহানি। তিনি বলেন, “সিবিআই যদি আবার ডাকে, তিনি আবার যাবেন এর আগেও ডেকেছে। এটা নিয়ে আমার কোন চিন্তা নেই। ওরা যেটা পেয়েছিল. সেটা আমার বাড়িতে অরজিনালটাই ছিল। আমি কোন চুরি বা কারসাজি করিনি। যা সহযোগিতা করতে হয় আমি করব।” দল প্রসঙ্গে তিনি বলেন, “দলের নির্দেশ যেমন আসবে, আমি সেভাবেই কাজ করব। এখনও পর্যন্ত দল আমায় কোন নির্দেশ দেয়নি অপেক্ষায় আছি। পৌরসভা যদি আবার আমাকে দায়িত্ব দেয়, তবে আবার রাস্তায় নামবো। মানুষের যাতে প্রত্যেকটা কাজ আমরা সম্পন্ন করতে পারি।”
এদিনের জামিনের পর দলকে ধন্যবাদ জানান তিনি। হালিশহরবাসীকে ধন্যবাদ জানান। তাঁর কথায়, “যে বিশ্বাস মানুষ ও দল আমার প্রতি রেখেছে, মানুষের মনের মাঝে যে পৌঁছতে পেরেছি, এটা আমার কাছে অনেক। আমি কোন ভুল করিনি সততার জয় হবে আর সেটাই হয়েছে।”

