*হিমালয়ের ঋষি মুনিদের দ্বারা অনুপ্রাণিত সমর্পণ ধ্যান*

পর্ব ২
*আভামন্ডল ও বিজ্ঞান:* আমাদের প্রত্যেকের স্থূল শরীরকে ঘিরে যে বায়োফোটন বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বর্তমান তাকে আমরা খালি চোখে দেখতে পাই না ঠিকই। কিন্তু তাই বলে আমরা তার অস্তিত্বকে অস্বীকার করতে পারি না। বর্তমান বিজ্ঞানের অগ্রগতির যুগে খুব সহজেই এই তরঙ্গের উপস্থিতি প্রমাণ করা যায়। কির্লিয়েন ফটোগ্রাফি বা পি আই পি স্ক্যানার বা বায়োফিল্ড ভিউয়ারের মাধ্যমে আমরা যে কোন জীবিত ব্যক্তির চারিদিকে এই তরঙ্গের অস্তিত্ব দেখতে পাই, ছবি তুলতে পারি, যাকে আমরা অরা (aura)বা আভামন্ডল বলে জানি।
এই আভা মন্ডল যেমন একজনের শারীরিক সুস্থতার অবস্থা সম্পর্কে জানায় ঠিক তেমনি তার আধ্যাত্মিক স্থিতিরও পরিমাপ করে। যেমন, উদাহরণ হিসেবে বলা যায় *পরম পূজ্য শ্রী শিবকৃপানন্দ স্বামীজী একবিংশ শতাব্দীর এক অন্যতম সন্ত। ইংল্যান্ডে ফটো ক্লিনিকে নেওয়া তাঁর আভামন্ডলের বিস্তারিত বিবরণে তাঁর সর্বোচ্চ আধ্যাত্মিক স্থিতি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এই চিত্রে সদ্ গুরু শ্রী শিবকৃপানন্দজী কে ঘিরে যে সাদা ও হালকা বেগুনি রংয়ের আলোর বিস্তার দেখা যাচ্ছে তা তাঁর এক উচ্চ আধ্যাত্মিক স্থিতির দ্যোতক।* ওঁনার আভামন্ডলের এই ফটো দেখে সেখানকার ফটোগ্রাফার অত্যন্ত অবাক হয়ে *স্বামীজীকে প্রশ্ন করেন “এটা কি করে সম্ভব যে আপনি এখনও জীবিত রয়েছেন?” পরমপূজ্য স্বামীজী তাকে বোঝান এই ফটো তাঁর ভৌতিক তথা শরীরভাব শূন্যতাকে দর্শায়।* সেই ফটোগ্রাফার ভীষণ অবাক হন, কোনো প্রকার শরীরভাব থেকে মুক্ত কোন ব্যক্তি জীবিত কি করে থাকতে পারেন! তিনি তার এতদিনের অভিজ্ঞতার ভিত্তিতে ঘোষণা করেন যে *”বাস্তবে এটি একজন দৈবী আধ্যাত্মিক গুরুর অত্যন্ত দুষ্প্রাপ্য, একমাত্র ও অসাধারণ আভামন্ডল।”* আপনারা নিজেরাও এই ফটোগ্রাফের ছবির দেখতে পাচ্ছেন । *এই ছবিতে যেখানে বাঁদিকের বেগুনি আলো ব্রহ্মাণ্ড থেকে উর্জা বা শক্তি গ্রহণ করাকে দেখাচ্ছে, তেমনি ডান দিকের সাদা আলো-কমলা আলো ওঁর আভা মন্ডলের সীমার ভিতর আগত সমস্ত ব্যক্তিদের হিলিং উর্জা প্রদান ( সুস্থতা প্রদান) করার ক্ষমতা দর্শায়।( উৎস : ” এক সন্ত কা আভামণ্ডল”)।*
প্রায় দশ বৎসর আগে স্বামীজির আভা মন্ডলের আর একটা ফটোতে দেখা যাচ্ছিল এক সুন্দর সোনালী বর্ণের অরা। এই সোনালী অরাও আধ্যাত্মিক স্তরের বিবর্তনের আর একটা স্তর, এটিও অত্যন্ত বিকশিত এক আধ্যাত্মিক ব্যক্তিত্বের সংকেত দেয়, কিন্তু তার সাথেই শরীরভাব এবং শারীরিক অস্তিত্ব তখনও তাঁর বর্তমান থাকে।
*দশ বছরে তাঁর আভামণ্ডলের এই বিকাশ প্রমাণ করে যে সমাজে থেকেও ধ্যান সাধনার মাধ্যমে যে কোনো মানুষ তাঁর আধ্যাত্মিক স্থিতির উন্নতি করতে সক্ষম।*
যারা আরও জানতে ইচ্ছুক তাদের জন্য লিংক।
*AURA PHOTO CLINIC www.auraphotoclinic.com*
*email:- [email protected] 65 LondonWall,Room57 EC2M 5TU*
ক্রমশঃ


