হরি ওঁ
।। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ , কৃষ্ণ কৃষ্ণ হরে হরে । হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।। জয় রাধা গো বৃন্দ জয় জয় জয় জয় রাধে । শ্রীরাধাগোবিন্দ জয় জয় জয় জয়রাধে ।। রাধা গোবিন্দের চরণে শত কোটি প্রনাম সাধক স্বপন দত্ত বাউল
ওঁ সচ্চিদানন্দরূপায় নমোহস্তু পরমাত্মনে ।
জ্যোতির্ময়স্বরূপায় বিশ্বমাঙ্গল্যমূর্তয়ে ।।
বিবেকানন্দের বাণী
----------------------------
” হিন্দুদের মধ্যে অবতারবাদ প্রচলিত । বেদে আমরা কেবল মৎস্য- অবতারের কথা দেখিতে পাই । যাহা হউক, এই অবতারবাদের প্রকৃত তাৎপর্য মনুষ্যপূজা— মনুষ্যের ভিতর ঈশ্বর- দর্শনই প্রকৃত ঈশ্বর সাক্ষাৎকার৷ “…..(৫/৩৬৪ )
স্বামী বিবেকানন্দ ।

ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
শ্রীগীতা----- অষ্টাদশ অধ্যায়
মোক্ষসন্ন্যাসযোগ
শ্রীভগবান উবাচ
ন দ্বেষ্ট্যকুশলং কর্ম কুশলে নানুষজ্জতে ।
ত্যাগী সত্ত্বসমাবিষ্টো মেধাবী ছিন্নসংশয়ঃ ।। (১০)
যে ব্যক্তি অধুভ কর্মে দ্বেষ করেন না এবং শুভ কর্মে আসক্ত হন না— সেই সত্ত্বগুণযুক্ত ব্যক্তিই সংশয়রহিত, বুদ্ধিনান এবং প্রকৃত ত্যাগী । (১০ )

সোম প্রভাতের শুভ্র শুভেচ্ছা
আজ সোমবার……..
আষাঢ় মাস ( বামন )
৫১২২ কলিযুগাব্দ
২০৭৭ বিক্রম সংবৎ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
২১ আষাঢ় , ১৪২৭বঙ্গাব্দঃ ।
৬ জুলাই ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূর্য্যোদয় ৫.০১ মিনিট ।
সূর্য্যাস্ত ৬.২৩ মিনিট ।
সকাল ৯.২২ পর্যন্ত প্রতিপদ পরে দ্বিতীয়া তিথি ।
উত্তরাষাঢ়ানক্ষত্র ।
কৃষ্ণ পক্ষ ।
ভারতকেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস ।
আজকের দিন শুভ ও মঙ্গলময় হোক ।


