হরি ওঁ
।। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ , কৃষ্ণ কৃষ্ণ হরে হরে । হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।। জয় রাধা গো বৃন্দ জয় জয় জয় জয় রাধে । শ্রীরাধাগোবিন্দ জয় জয় জয় জয়রাধে ।। রাধা গোবিন্দের চরণে শত কোটি প্রনাম সাধক স্বপন দত্ত বাউল
ওঁ সচ্চিদানন্দরূপায় নমোহস্তু পরমাত্মনে ।
জ্যোতির্ময়স্বরূপায় বিশ্বমাঙ্গল্যমূর্তয়ে ।।
বিবেকানন্দের বাণী
----------------------------
” হিন্দু উপাসনার সময়ে বাহ্য প্রতীক ব্যবহার করে । সে বলিবে, তাহার উপাস্য দেবতায় মন স্থির করিতে প্রতীক সাহায্য করে । “….(১/২৪).. স্বামী বিবেকানন্দ ।

ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
শ্রীগীতা----- অষ্টাদশ অধ্যায়
মোক্ষসন্ন্যাসযোগ
শ্রীভগবান উবাচ
ন হি দেহভৃতা শক্যং ত্যক্তুং কর্মাণ্যশেষতঃ ।
যস্তু কর্মফলত্যাগী স ত্যাগীত্যভিফহীয়তে ।। (১১)
কারণ দেহভিমানী মানুষের পক্ষে সম্পূর্ণভাবে সমস্ত কর্ম ত্যাগ করা সম্ভব নয় ; তাই যিনি কর্মফল ত্যসগ করেন, তাঁকেই ত্যাগী বলা হয় । (১১)

মঙ্গল প্রভাতের মাঙ্গলিক শুভেচ্ছা
আজ মঙ্গলবার……..
আষাঢ় মাস ( বামন )
.৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
২২ আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দঃ ।
৭ জুলাই, ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূর্য্যোদয় ৫.০১ মিনিট ।
সূর্য্যাস্ত ৬.২৩ মিনিট ।
সকাল ৯.০৮ পর্যন্ত দ্বিতীয়া পরে তৃতীয়া তিথি ।
শ্রবণানক্ষত্র ।
কৃষ্ণ পক্ষ ।
সাহিত্যিক প্রবোধ কুমার সান্যালের জন্মদিবস ।
বিপ্লবী দীনেশ গুপ্তের শহীদ দিবস ।
ঁ তারাচরণ পরমহংসদেবের তিরোভাব তিথি ।
অসম….সাহিত্যিক দেবানন্দ ভরালীর স্মৃতিদিবস ।
আজকের দিন শুভ ও সুন্দরময় হোক ।


