হরি ওঁ
।। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ , কৃষ্ণ কৃষ্ণ হরে হরে । হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।। জয় রাধা গো বৃন্দ জয় জয় জয় জয় রাধে । শ্রীরাধাগোবিন্দ জয় জয় জয় জয়রাধে ।। রাধা গোবিন্দের চরণে শত কোটি প্রনাম সাধক স্বপন দত্ত বাউল
ওঁ সচ্চিদানন্দরূপায় নমোহস্তু পরমাত্মনে ।
জ্যোতির্ময়স্বরূপায় বিশ্বমাঙ্গল্যমূর্তয়ে ।।
বিবেকানন্দের বাণী
----------------------------
” যখন সংসার ত্যাগ হয়, তখন অবশিষ্ট থাকে কি ? —–ঈশ্বর । “….(২/১৬৯)
স্বামী বিবেকানন্দ ।

ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
শ্রীগীতা----- অষ্টাদশ অধ্যায়
মোক্ষসন্ন্যাসযোগ
শ্রীভগবান উবাচ
বুদ্ধের্ভেদং ধৃতেশ্চৈব গুণতস্ত্রিবিধং শৃণু ।
প্রোচ্যমানমশেষেণ পৃথকত্বেন ধনঞ্জয় ।। (২৯)
হে ধনঞ্জয় ! সত্ত্ব, রজঃ, ও তমোগুণানুসারে বুদ্ধি ও ধৃতির তিন প্রকারের ভেদ পৃথক পৃথক ভাবে বলছি শোনো । (২৯)

শনি প্রভাতের প্রাত্যহিক শুভেচ্ছা
আজ শনিবার………..
শ্রাবণ মাস ( শ্রীধর )
৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
৯ শ্রাবণ ১৪২৭বঙ্গাব্দঃ ।
২৫ জুলাই , ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূূর্য্যোদয় ৫.০৭ মিনিট ।
সূর্য্যাস্ত ৬.২১ মিনিট ।
পঞ্চমী তিথি ।
উত্তরফাল্গুনীনক্ষত্র ।
শুক্ল পক্ষ ।
শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ গিরি পরমহংসদেবের আবির্ভাব উৎসব ( চাকদহ) ।
অসম— সংস্কৃত পণ্ডিত ঁ ভবদেব ভগবতীর তিরোভাব তিথি।
আজকের দিন শুভ ও প্রশান্তময় হোক ।


