হরি ওঁ
কলিযুগের সৎ নিষ্ঠাবান ত্যাগী সাধক স্বপন দত্ত
সংগচ্ছধ্বং সংবদধ্বং সংবো মনাংসি জানতাম্ ।
দেবা ভাগং যথাপূর্বে সঞ্জানানা উপাসতে ।।
বিবেকানন্দের বাণী
----------------------------
” হিন্দুধর্ম কখনও অপর ধর্মাবলম্বীদের উপর অত্যাচার করে নাই । আমাদের দেশে সকল সম্প্রদায়ই প্রেম ও শান্তিতে বাস করিতে পারে । “…….(৯/৪৩৯)
ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
ঈশাবাস্যোপনিষদ
তদেজতি তন্নৈজতি তদ দূরে তদ্বন্তিকে ।
তদন্তরস্য সর্বস্য তদু সর্বস্যাস্য বাহ্যতঃ ।। (০৫)
সেই পরমেশ্বর চলেন এবং চলেনও না । তিনি দূর হতেও বহু দূরে । তিনি অত্যন্ত নিকটে । তিনি এই সমস্ত জগতের অন্তরে পরিপূর্ণ । এবং তিনি এই সমস্ত জগতের বাইরেও পরিপূর্ণ । (৫)
লক্ষ্মীবারের প্রভাত শুভেচ্ছা
আজ বৃহষ্পতিবার…………..
আশ্বিন মাস ( পদ্মনাভ )
.৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
৭ আশ্বিন , ১৪২৭ বঙ্গাব্দঃ ।
২৪ সেপ্টেম্বর, ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূর্য্যোদয় ৫.২৯ মিনিট ।
সূর্য্যাস্ত ৫.৩০ মিনিট ।
অষ্টমী তিথি
মূলানক্ষত্র ।
স্বদেশী আন্দোলনের প্রথম মহিলা শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের শহীদ দিবস ।
অসম……সাধুপুরুষ রামপদ মহন্ত’র তিরোভাব তিথি ।
আজকের দিন শুভ ও কল্যানময় হোক ।


