আত্মাশুদ্ধি

হরি ওঁ

কলিযুগের সৎ ও নিষ্ঠাবান ত্যাগী সাধক স্বপন দত্ত

সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ ।
সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদ দুঃখভাগ ভবেৎ ।

 

বিবেকানন্দের বাণী
—————————-

” এই ধর্মরক্ষার জন্য তোমাদের পূর্বপুরুষগণ সাহসপূর্বক সকলই সহ্য করিয়াছিলেন, এমন কি মৃত্যুকে পর্যন্ত আলিঙ্গন করিতে প্রস্তুত ছিলেন । “……(৫/১৮৫)
স্বামী বিবেকানন্দ ।

 

ওঁ

শ্রীপরমাত্মনে নমঃ

কেনোপনিষদ

প্রথম খণ্ড

পূর্বোক্ত প্রশ্নসমূহ অনুসারে পুনরায় পাঁচটি মন্ত্রে সেই ব্রহ্মতত্ত্বের উপদেশ দেওয়া হচ্ছে ……..(৪)

যচ্ছতোত্রেণ ন শৃণোতি শ্রোত্রমিদঁ্ শ্রুতম্ ।
তদেব ব্রহ্ম ত্বং বিদ্ধি নেদং যদিদমুপাসতে ।। (০৭)

যাকে কেউ-ই কর্ণের দ্বারা শুনতে পায় না, বরং যার দ্বারা এই শোত্র ইন্দ্রিয় শ্রুত হয়েছে, তাকেই তুমি ব্রহ্ম জানো । শ্রোত্রেন্দ্রিয়ের দ্বারা জ্ঞাত যে তত্ত্বকে লোকে উপাসনা করে, এটি ব্রহ্ম নয় । (৭)

লক্ষ্মীবারের প্রভাত শুভেচ্ছা

আজ বৃহষ্পতিবার…………..

আশ্বিন মাস ( পদ্মনাভ )

.৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
২৮ আশ্বিন , ১৪২৭ বঙ্গাব্দঃ ।
১৫ অক্টোবর , ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূর্য্যোদয় ৫.৩৭ মিনিট ।
সূর্য্যাস্ত ৫.১০ মিনিট ।
বেলা ৬.৫১ পর্যন্ত ত্রয়োদশী পরে চতুর্দ্দশী তিথি ।
উত্তরফাল্গুনীনক্ষত্র ।
কৃষ্ণ পক্ষ ।

মহাপুরুষ শিরডি সাঁইবাবার তিরোভাব দিবস ।

অসম…..শিল্পী ঁ জয়ন্ত হাজারিকার স্মৃতিদিবস ।

 

আজকের দিন শুভ ও কল্যানময় হোক ।

Related Articles

Back to top button