আত্মাশুদ্ধি

হরি ওঁ

সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ ।
সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদ দুঃখভাগ ভবেৎ ।

বিবেকানন্দের বাণী
—————————-

” …….. অন্যান্য দেশে বড় বড় ধর্নাচার্যগণ নিজেদের কোন প্রাচীন রাজার বংশধর বলিয়া প্রতিপন্ন করিতে চেষ্টা করেন, এখানে বড় বড় রাজারা নিজেদের কোন প্রাচীন ঋষির বংশধর বলিয়া প্রনাণ করিতে সচেষ্ট । “………..( ৫/৪৬) স্বামী বিবেকানন্দ ।

 

ওঁ

শ্রীপরমাত্মনে নমঃ

কেনোপনিষদ

তৃতীয় খণ্ড

তেহগ্নিব্রুবঞ্জাতবেদ এতদ বিজানীহি কিনিদং যক্ষমিতি তথেতি । (০৩)

সেই ইন্দ্রাদি দেবতাগণ অগ্নিদেবকে বললেন , হে জাতবেদ আপনি গিয়ে এই ব্যাপারটি জানুন । ভালোভাবে এই ব্যাপারটির অনুসনন্ধান করুন এবং নিশ্চিতরূপে জেনে আসুন এই দিব্যযক্ষ কে ।

শনি প্রভাতের প্রাত্যহিক শুভেচ্ছা

আজ শনিবার………..

কার্ত্তিক মাস ( দামোদর )

৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
৭ জার্ত্তিক , ১৪২৭বঙ্গাব্দঃ ।
২৪ অক্টোবর, ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূূর্য্যোদয় ৫.৪২ মিনিট ।
সূর্য্যাস্ত ৫.০২ মিনিট ।
সকাল ১১.২৪ পর্যন্ত অষ্টমী পরে নবমী তিথি ।
উত্তরাষাঢ়ানক্ষত্র ।
শুক্ল পক্ষ ।

শারদীয়া মহাষ্টমী ।

মহিষমর্দ্দিনী দেব্যাবির্ভাব ।

বীরাষ্টমী ব্রত ।

রাষ্ট্রসংঘ দিবস ।

যোগিরাজ শ্যামাচরণ লাহিড়ীর তিরোভাব তিথি ।

 

অসম……. সাহিত্যিক ঁ সত্যনাথ বরার স্মৃতিদিবস ।

ত্রিপুরা……. শিল্পী মন্টু জরিয়ার প্রয়াণ দিবস ।

 

আজকের দিন শুভ ও প্রশান্তময় হোক ।

পুজোয় আনন্দ করুন নিজেকে সুস্থ ও সুরক্ষিত রেখে। ??

Related Articles

Back to top button