আত্মাশুদ্ধি

মুসলিম জগতের কাছে ঈদে – মিলাদুন -নবী নামে পরিচিত।

গতকাল ১২ ই রবিউল অাউয়াল,১৪৪২(হিজরি সাল)বিশ্বমানবতার মুক্তির দিশারী সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ (সাঃ)-এর জন্ম ও মৃত্যু (ওফাত) দিবস।এই দিনটি মুসলিম জগতের কাছে ঈদে – মিলাদুন -নবী নামে পরিচিত।

অাজ থেকে ১৪৪৪ বছর অাগে ৫৭০ খ্রীস্টাব্দে মক্কা নগরী র সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা অামেনার কোলে জন্মগ্রহণ করেন। জন্মের পূর্বেই তিনি পিতৃহীন হন এবং জন্মের অল্পকাল পরেই মাতৃহারা হন।তিনি তৎকালীন যুদ্ধবাজ অারবদের শান্তির পতাকাতলে সমবেত করেন এবং বিবাদমান গোত্রগুলো একটি সুসংহত জাতি তে রূপান্তরিত হয়।হজরত মুহাম্মদ (সাঃ)শান্তি, মুক্তি, প্রগতি ও সামগ্রিক কল্যাণের জন্য বিশ্ববাসীর রহমত হিসাবে অাখ্যায়িত হন।

অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো,অার্তের সেবা করা,অত্যাচারীকে প্রতিরক্ষা করা,অত্যাচারিতকে সহযোগিতা করা,শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা করা,সম্প্রীতি বজায় রাখার ইসলামের বাণী প্রচার করেছেন। সারা দুনিয়া, দেশ ও রাজ্যের সাথে পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্র বিশ্ব নবী দিবস যথাযোগ্য মর্যাদায় ও কোভিড বিধি মেনে পালিত হয়।

তমলুক, পাশকুঁড়া,কোলাঘাট, সুতাহাটা, হলদিয়া,নন্দকুমার, চন্ডীপুর, নন্দীগ্রাম,ময়না সর্বত্র ঈদে- মিলাদুন – নবী পালিত হয়। অাওয়াজ জেলা কমিটির উদ্যোগে বিশ্ব নবী দিবস দেশপ্রাণ ব্লকের দুরমুঠে উদযাপিত হয়।অংশগ্রহণ করেন অাওয়াজের জেলা সম্পাদক মামুদ হোসেন, সেক নুরুল অালি, সেক সফিউল অালি, সেক সাত্তার, তেহেরান হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। কাঁথি মুসলিম শরাহ্ কমিটির উদ্যোগে দারুয়ায় পবিত্র ঈদ– মিলাদুন নবী দিবস উদযাপন করা হয়।

নেতৃত্ব দেন কাঁথি মুসলিম শরাহ্ কমিটির সভাপতি অাবদুর রহমান (মণি) সহ অন্যান্য নেতৃবৃন্দ। তাজপুর শরাহ্ কমিটি, কালিন্দী শরাহ্ কমিটি,এগরা কমিটি, পটাশপুর কমিটি, হিজলী মসনদ-ই অালা কমিটি সহ বিভিন্ন মুসলিম সংগঠনের পক্ষে বিশ্বনবী দিবস উদযাপন করা হয়।এছাড়া কাঁথি ও এগরা মহকুমা র সমস্ত মুসলিম মহল্লায় ঈদে-মিলাদুন-নবী পালিত হয়।

অাওয়াজ সংগঠনের জেলা সম্পাদক মামুদ হোসেন বলেন অাজ সারা দেশ ও দুনিয়া যখন দ্বেষ, হিংসা, বিভেদ, অসিহষ্ণুতা ও বিভিন্ন সঙ্কটে জর্জরিত তখন বিশ্বনবীর প্রচারিত ইসলাম ধর্মের সু-মহান শান্তি, সম্প্রীতি, সাম্য ও সৌহার্দ্যের বাণীকে সামনে রেখে বিভেদ ও মেরুকরণের অপপ্রয়াস রোধ করতে সবাই কে সচেষ্ট হতে হবে। দেশ ও জাতি র সার্থে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার অাহ্বান জানান প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।

Related Articles

Back to top button