হরি ওঁ
কলিযুগের সৎ নিষ্ঠাবান ত্যাগী সাধক আজ মেলা অসম্ভব ,তবে আমাদের মাঝে আছে স্বপন দত্ত বাউল

ব্রহ্মার্পণং ব্রহ্ম হবির্ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণা হুতম্ ।
ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্মসমাধিনা ।।
বিবেকানন্দের বাণী
—————————-
” সহস্র সহস্র বর্ষব্যাপী চিন্তা ও পরীক্ষার ফলস্বরূপ সেই প্রাচীন বিধানসকল এখানে এখনও বর্তমান । “….(৫/৫)
স্বামী বিবেকানন্দ ।
ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
কেনোপনিষদ
চতুর্থ খণ্ড
তস্মাদ বা ইন্দ্রোহতিতরামিবান্যান্ দেবান্ স হ্যেনন্নেদিঢঠং পস্পর্শ, স হ্যেনৎ প্রথমো বিদাঞ্চকার ব্রহ্মেতি ।। (৩)
এই জন্য ইন্দ্র অন্য দেবতাদের তুলনায় যেন অধিক উৎকর্ষযুক্ত । কারণ তিনি এই অত্যন্ত প্রিয় এবং সমীপবর্তী পরমেশ্বরকে মনের দ্বারা স্পর্শ করেছিলেন এবং তিনি এঁকে অন্যান্য দেবতাদের পূর্বে উত্তমরূপে জেনেছিলেন যে, ইনিই সাক্ষাৎ পরব্রহ্ম পুরুষোত্তম । (৩)
লক্ষ্মীবারের প্রভাত শুভেচ্ছা
আজ বৃহষ্পতিবার…………..
কার্ত্তিক মাস ( দামোদর )
.৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
১৯ কার্ত্তিক , ১৪২৭ বঙ্গাব্দঃ ।
৫ নভেম্বর , ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূর্য্যোদয় ৫.৪৮ মিনিট ।
সূর্য্যাস্ত ৪.৫৪ মিনিট ।
পঞ্চমী তিথি ।
আর্দ্রানক্ষত্র ।
কৃষ্ণ পক্ষ ।
ব্রজবিদেহী মহন্ত এবং চতুঃসম্প্রদায়ের শ্রীমহন্ত ১০৮ স্বামী জানকীদাস কাঠিয়াবাবার আবির্ভাব ও তিরোভাব তিথি ।
দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিবস ।
বিপ্লবী বিপিন বিহারী গাঙ্গুলীর জন্মদিবস ।
আজকের দিন শুভ ও কল্যানময় হোক ।


