আত্মাশুদ্ধি

হরি ওঁ

কলিযুগের সৎ নিষ্ঠাবান ত্যাগী সাধক স্বপন দত্ত

ব্রহ্মার্পণং ব্রহ্ম হবির্ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণা হুতম্ ।
ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্মসমাধিনা ।।

 

বিবেকানন্দের বাণী
—————————-

” ঐ সকল আচার ও বিধানের কেন্দ্র কোথায়, কোন হৃদয় হইতে শোণিত সঞ্চারিত হইয়া উহাদিগকে পুষ্ট রাখিতেছে, আমাদের জাতীয় জীবনের মূল উৎসই বা কোথায় —- ইহা যদি জানিতে চান, তবে বিশ্বাস করুন তাহা এই ধর্মভাবেই বিদ্যমান । “…….(৫/৫) স্বামী বিবেকানন্দ ।

 

ওঁ

শ্রীপরমাত্মনে নমঃ

কেনোপনিষদ

চতুর্থ খণ্ড

এখন সেই ব্রহ্মের উপাসনার প্রকার এবং তার ফল বলা হচ্ছে ——

তদ্ধ তদ্বনং নাম তদ্বনমিত্যুপাসিতব্যং স য এতদেবং বেদাভি হৈনঁ্সর্বাণি ভূতানি সংবাঞ্ছন্তি ।। (৬)

সেই পরব্রহ্ম পরমাত্মা প্রাণিমাত্রেরই প্রাপনীয় বা একনাত্র ইষ্ট নামে প্রসিদ্ধ । সুতরাং সেই আনন্দঘন পরমাত্মা প্রাণিমাত্রের অভিলাষের বিষয় এবং সকলের পরম প্রিয় । এইভাবে তাঁর উপাসনা করা উচিৎ । যে সাধক সেই ব্রহ্মকে এইপ্রকারে উপাসনার দ্বারা জানেন, তাঁকে নিঃসন্দেহে সকল প্রাণী সব দিক থেকে, হৃদয় থেকে কামনা করে অর্থাৎ তিনি প্রাণিমাত্রেরই প্রিয় হয়ে থাকেন । (৬)

 

রবি প্রভাতের হার্দিক শুভেচ্ছা

আজ রবিবার………

কার্ত্তিক মাস ( দামোদর )

৫১২২ কলিযুগাব্দ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
২২ কার্ত্তিক, ১৪২৭ বঙ্গাব্দঃ ।
৮ নভেম্বর, ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূর্য্যোদয় ৫.৫০ মিনিট ।
সূর্য্যাস্ত ৪.৫৩ মিনিট ।
অষ্টমী তিথি ।
অশ্লেষানক্ষত্র ।
কৃষ্ণ পক্ষ ।

কাটোয়ার গৌরাঙ্গ মন্দিরে গদাধর গোস্বামীর তিরোভাব উৎসব ।

 

অসম…….. শিল্পী ঁ হরি ভূঞার স্মৃতিদিবস ।

 

আজকের দিন শুভ ও আনন্দময় হোক ।

Related Articles

Back to top button