আত্মাশুদ্ধি

হরি ওঁ

কলিযুগের সৎ নিষ্ঠাবান ত্যাগী সাধক স্বপন দত্ত

ব্রহ্মার্পণং ব্রহ্ম হবির্ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণা হুতম্ ।
ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্মসমাধিনা ।।

বিবেকানন্দের বাণী
—————————-

” কোন বেদে, কোন সুক্তে, কোথায় দেখছ যে, আর্য্যরা কোন বিদেশ থেকে এদেশে এসেছেন ? কোথায় পাচ্ছ যে তাঁরা বুনোদের মেরে কেটে ফেলেছেন ? খামকা আহাম্মকির দরকারটা কি ? “……(৬/২১০) স্বামী বিবেকানন্দ ।

 

ওঁ

শ্রীপরমাত্মনে নমঃ

কেনোপনিষদ

চতুর্থ খণ্ড

তস্যৈ তপো দমঃ কর্মেতি প্রতিষ্ঠা বেদাঃ সর্বাঙ্গানি সত্যমায়তনম্ ।। (৮)

 

সেই রহস্যময়ী ব্রহ্মবিদ্যার তপস্যা মন এবং ইন্দ্রিয় সমূহের নিয়ন্ত্রণ, কর্তব্যপালন এই তিনটি আধার- স্বরূপ । বেদসমূহ সেই বিদ্যার অঙ্গ– সমুদয় অর্থাৎ বেদে সেই বিদ্যার অঙ্গ- প্রতঙ্গসমূহের সবিস্তার বর্ণনা আছে । সত্যস্বরূপ পরমেশ্বর তার অধিষ্ঠান বা প্রাপ্তব্য । (৮)

 

মঙ্গল প্রভাতের মাঙ্গলিক শুভেচ্ছা

আজ মঙ্গলবার …..

কার্ত্তিক মাস (দামোদর )

.৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
২৪ কার্ত্তিক , ১৪২৭ বঙ্গাব্দঃ ।
১০ নভেম্বর , ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূর্য্যোদয় ৫.৫১ মিনিট ।
সূর্য্যাস্ত ৪.৫২ মিনিট ।
দশমী তিথি ।
পূর্ব্বফাল্গুনীনক্ষত্র ।
কৃষ্ণ পক্ষ ।

লাচিত দিবস ।

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস ।

শহীদ কানাইলাল দত্তের আত্মবলিদান দিবস ।

 

অসম…….. সাহিত্যাচার্য্য ঁ যজ্ঞেশ্বর শর্মার তিরোভাব তিথি ।

 

আজকের দিন শুভ ও পূণ্যময় হোক ।

Related Articles

Back to top button