আত্মাশুদ্ধি

হরি ওঁ

কলিযুগের সৎ নিষ্ঠাবান ত্যাগী সাধক স্বপন দত্ত

ওঁ সহ নাববতু । সহ নৌ ভুনক্তু । সহ বীর্যং করবাবহৈ । তেজস্বি নাবধীতমস্তু । মা বিদ্বিষাবহৈ ।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ

বিবেকানন্দের বাণী
—————————-

” ইউরোপের উদ্দেশ্য—- সকলকে নাশ ক’রে আমরা বেঁচে থাকবো । আর্যদের উদ্দেশ্য—- সকলকে আমাদের সনান ক’রব, আমাদের চেয়ে বড় ক’রব । “……(৬/২১১) স্বামী বিবেকানন্দ ।

 

ওঁ

শ্রীপরমাত্মনে নমঃ

কঠোপনিষদ

প্রথম অধ্যায়, প্রথম বল্লী

সন্বন্ধ—— পিতার কথা শুনে নচিকেতা মনে মনে চিন্তা করতে লাগলেন যে——

বহূনামেমি প্রথমো বহূনামেমি মধ্যমঃ ।
কিঁ্স্বিদ যমস্য কর্তব্যং যন্ময়াহদ্য করিষ্যতি । (৫)

 

আমি বহু শিষ্যের মধ্যে প্রথম শ্রেণির যোগ্য আচরণ করে এসেছি আর অনেকের মধ্যে মধ্যম শ্রেণীর আচরণ করে এসেছি । কোনোদিন আমি নীচ আচরণ করিনি, তাহলে পিতা আমাকে এমন কথা কেন বললেন ?

যমের এইরূপ কোন কাজ থাকতে পারে, যা আজ আমার দ্বারা আমাকে দান করে পিতা পূর্ণ করবেন । (৫)

মঙ্গল প্রভাতের মাঙ্গলিক শুভেচ্ছা

আজ মঙ্গলবার …..

অগ্রহায়ণ মাস ( কেশব )

.৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
১ অগ্রহায়ণ , ১৪২৭ বঙ্গাব্দঃ ।
১৭ নভেম্বর , ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূর্য্যোদয় ৫.৫৬ মিনিট ।
সূর্য্যাস্ত ৪.৪৯ মিনিট ।
সকাল ৭ টা পর্যন্ত দ্বিতীয়া পরে তৃতীয়া তিথি ।
জ্যেষ্ঠানক্ষত্র ।
শুক্ল পক্ষ ।

অগ্নিকন্যা মাতঙ্গিনী হাজরার জন্মদিবস ।

লালা লাজপত রায়ের তিরোভাব দিবস ।

 

অসম…….. আইনজ্ঞ ঁ জগদীশ চন্দ্র মেধীর স্মৃতিদিবস ।

 

আজকের দিন শুভ ও পূণ্যময় হোক ।

Related Articles

Back to top button