হরি ওঁ
কলিযুগের সৎ নিষ্ঠাবান সাধক স্বপন দত্ত
ওঁ সহ নাববতু । সহ নৌ ভুনক্তু । সহ বীর্যং করবাবহৈ । তেজস্বি নাবধীতমস্তু । মা বিদ্বিষাবহৈ ।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ

বিবেকানন্দের বাণী
—————————-
” ধর্ম ছাড়িয়া দিলে হিন্দুর জাতীয় মেরুদণ্ডই ভাঙিয়া যাইবে—- যে ভিত্তির উপর জাতীয় সুবিশাল সৌধ নির্মিত হইয়াছিল, তাহাই ভাঙিয়া যাইবে ; ফল দাঁড়াইবে —- সম্পূর্ণ ধ্বংস । “……..(৫/৪৬)
স্বামী বিবেকানন্দ ।
ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
কঠোপনিষদ
প্রথম অধ্যায়, প্রথম বল্লী
আশাপ্রতীক্ষে সংগতঁ্সূনৃতাং চ ইষ্টাপূর্তে পুত্রপশূঁ্শ্চ সর্বান্ ।
এতদবৃঙক্তে পুরুষস্যল্পমেধসো যস্যানশ্নন্ বস্তি ব্রাহ্মণো গৃহে ।। (৮)
যার ঘরে ব্রাহ্মণ অতিথি না খেয়ে অবস্থান করেন, সেই অল্পবুদ্ধি মস্নুষের নানা প্রকারের আশা এবং প্রতীক্ষা এবং সেসবের পূরণের ফলে লব্ধ সুখ সুবিধা , শোভন বাক্য — ব্যবহারের ফল এবং যজ্ঞ, দান, কূপ খনন, বাগান মন্দির প্রভৃতি নির্নান করার সমস্ত পুণ্য ফল তথা সমস্ত পুত্র এবং গৃহপালিত পশু, এ সকল নষ্ট করে দেয় । (৮)
শুক্রবারের প্রভাতি শুভেচ্ছা
আজ শুক্রবার…………….
অগ্রহায়ণ মাস ( কেশব )
৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
৪ অগ্রহায়ণ , ১৪২৭ বঙ্গাব্দঃ ।
২০ নভেম্বর, ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূর্য্যোদয় ৫.৫৮ মিনিট ।
সূর্য্যাস্ত ৪.৪৮ মিনিট ।
ষষ্ঠী তিথি ।
উত্তরাষাঢ়ানক্ষত্র ।
শুক্ল পক্ষ ।
শ্রীশ্রীছট পূজা বা শ্রীশ্রীসূর্য্য পূজা ।
সাধক রামচন্দ্র দত্তের আবির্ভাব তিথি ।
অসম……… সমাজসেবিকা ঁ ইন্দুপ্রভা বরুয়ার তিরোভাব তিথি ।
আজকের দিন শুভ ও শান্তময় হোক ।


