আত্মাশুদ্ধি

হরি ওঁ

 

ওঁ সহ নাববতু । সহ নৌ ভুনক্তু । সহ বীর্যং করবাবহৈ । তেজস্বি নাবধীতমস্তু । মা বিদ্বিষাবহৈ ।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ

 

বিবেকানন্দের বাণী
—————————-

” কোন জাতির প্রগতির শ্রেষ্ঠ মাপকাঠি নারীদের প্রতি তাহার মনোভাব।…… কোন হিন্দুও বিবাহিত না হইলে পুরোহিত হইতে পারে না ; ভাবটি এই যে, অবিবাহিত ব্যক্তি অর্ধাঙ্গ ও অসম্পূর্ণ “…….(৯/৩৬ )
স্বামী বিবেকানন্দ ।

 

ওঁ

শ্রীপরমাত্মনে নমঃ

কঠোপনিষদ

প্রথম অধ্যায়, প্রথম বল্লী

তিস্রো রাত্রীর্যদবাৎসীর্গৃহে মে অনশ্নন্ ব্রহ্মন্নতিথির্নমস্যঃ ।
নমস্তেহস্তুব্রহ্মন্ স্বস্তি মেহস্তু তস্মাৎ প্রতি ত্রীন্ বরান্ বৃণীস্ব ।। (৯)

 

হে ব্রাহ্মণ, প্রণম্য অতিথি ! তোমাকে নমস্কার করি । হে ব্রাহ্মণ! আমার কল্যান হোক, যে তিন রাত্রি আমার ঘরে অনাহারে বাস করেছ, সেজন্য তুমি আমার কাছ থেকে প্রত্যেক রাত্রির জন্য একটি একটি করে তিনটি বর প্রার্থনা করো । (৯)

শনি প্রভাতের প্রাত্যহিক শুভেচ্ছা

আজ শনিবার………..

অগ্রহায়ণ মাস ( কেশব )

৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
৫ অগ্রহায়ণ , ১৪২৭বঙ্গাব্দঃ ।
২১ নভেম্বর, ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূূর্য্যোদয় ৫.৫৯ মিনিট ।
সূর্য্যাস্ত ৪.৪৮ মিনিট ।
সপ্তমী তিথি ।
শ্রবণানক্ষত্র ।
শুক্ল পক্ষ ।

বিজ্ঞানী সি.ভি.রমণের প্রয়াণ দিবস ।

অসম……. সাহিত্যিক ঁ মুক্তিনাথ বরদলৈর স্মৃতিদিবস ।

 

ত্রিপুরা…….. গার্ব্বদী বাজারে রাধাকৃষ্ণ আশ্রমের সেবক শ্রীঅমূল্য দাস মহন্তর জন্মতিথি ।

 

আজকের দিন শুভ ও প্রশান্তময় হোক ।

Related Articles

Back to top button