হরি ওঁ
কলিযুগের সৎ নিষ্ঠাবান ত্যাগী সাধক স্বপন দত্ত
ওঁ সহ নাববতু । সহ নৌ ভুনক্তু । সহ বীর্যং করবাবহৈ । তেজস্বি নাবধীতমস্তু । মা বিদ্বিষাবহৈ ।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ

বিবেকানন্দের বাণী
—————————-
” পূর্ণ স্বাতন্ত্রই৷ পূর্ণ নারীত্ব । আধুনিক হিন্দুনারীর জীবনের প্রধান ভাব তাঁর সতীত্ব । পত্নী যেন বৃত্তের কেন্দ্র — ঐ কেন্দ্রের স্থিরত্ব নির্ভর করে তাহার সতীত্বের উপর । “…….(৯/৩৬ )
স্বামী বিবেকানন্দ ।
ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
কঠোপনিষদ
প্রথম অধ্যায়, প্রথম বল্লী
সম্বন্ধ—— তপস্বী ব্রাহ্মণ বালকের অনশনে ভীত হয়ে ধর্মরাজ যম যখন বর দানের প্রতিশ্রুতি দিলেন তখন প্রথমেই নচিকেতার পিতার কথা মনে পড়লো । পিতাকে সুখী করার ইচ্ছায় নচিকেতা যমরাজকে বললেন —–+
শান্তসংকল্পঃ সুমনা যথা স্যাদ্বীতমন্যুর্গৌতমো মাহভি মৃত্যো।
ত্বৎপ্রসৃষ্টং মাহভিবদেৎ প্রতীত এতৎ ত্রয়াণাং প্রথমং বরং বৃণে ।। (১০)
হে মৃত্যুর দেবতা ! যাতে আমার পিতা গৌতন বংশীয় উদ্দালক আনার প্রতি মানসিক প্রশান্তিযুক্ত, প্রসন্ন চিত্ত, রাগ ও দ্বেষহীন হন, আপনার কাছ থেকে তাঁর কাছে ফিরে যাবার পর আমার প্রতি বিশ্বাসযুক্ত হৃদয়ে আমার প্রতি প্রীতিপূর্ণ কথা বলেন, আমি এই তিনটির মধ্যে প্রথম বর প্রার্থনা করছি । (১০ )
রবি প্রভাতের হার্দিক শুভেচ্ছা
আজ রবিবার………
অগ্রহায়ণ মাস ( কেশব )
৫১২২ কলিযুগাব্দ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
৬ অগ্রগায়ণ, ১৪২৭ বঙ্গাব্দঃ ।
২২ নভেম্বর, ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূর্য্যোদয় ৬.০০ মিনিট ।
সূর্য্যাস্ত ৪.৪৮ মিনিট ।
অষ্টমী তিথি ।
ধনিষ্ঠানক্ষত্র ।
শুক্ল পক্ষ ।
শ্রীনিবাস আচার্য্যের তিরোভাবোৎসব ।
অসম……..গণশিল্পী ঁ হেমাঙ্গ বিশ্বাসের স্মৃতিদিবস ।
আজকের দিন শুভ ও আনন্দময় হোক ।


