MY CATAGORYকলকাতা

রাজ্যপাল দিল্লি গেলেই তৃণমূল মানসিক রোগীদের মত করে : দিলীপ ঘোষ

আজ দিল্লিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাষ্ট্রপতি ও রাজ্যপালের কী কথা হয়েছে সে বিষয়ে এখনও পরিষ্কার ভাবে জানা যায়নি। রাষ্ট্রপতি শাসন নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে কিনা তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে।

রাজ্যপালের দিল্লি সফর নিয়ে রাজ্য রাজনীতিতে চাপানউতোর শুরু হয়েছে। মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের বাড়িতে যাওয়ার পর আজ তিনি চলে যান সোজা রাষ্ট্রপতির কাছে। আবার আজ সন্ধেতেই তিনি দেখা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে।

আজ নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে ‘ছোট বাচ্চা’ বলে কটাক্ষ করেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যপাল কার সঙ্গে দেখা করবেন সেটা ওনার ব্যাপার। উনি তো ওনাদেরই লোক। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, বাংলায় হারার পর লজ্জা নেই বিজেপির। এটাই বিজেপির অভ্যাস। সবটাই গিমিক। আজ মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। তিনি বলেন , রাজ্যপাল কি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারবেন না?

দিলীপ ঘোষ বলেন, রাজ্যপাল জনপ্রতিনিধি তাঁর কাজই দিল্লিতে রিপোর্ট দেওয়া। রাজ্যপাল স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করতে পারেন। দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসকে এক হাত নিয়ে বলেন, রাজ্যপাল দিল্লি গেলেই তৃণমূল কংগ্রেস মানসিক রোগীর মত করে।

রাজ্যে নির্বাচন পরবর্তী হিংসা ও রাজনৈতিক অশান্তির পরিবেশ নিয়ে সরব হয়েছিলেন রাজ্যপাল। তিনি নিজেও হিংসা কবলিত এলাকাগুলিতে যান। তবে রাজ্যপালের বৈঠকগুলি নতুন করে বাংলার রাজনীতিতে ঝড় তুলতে চলেছে তা পরিষ্কার।

Related Articles

Back to top button