হরি ওঁ
।। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ , কৃষ্ণ কৃষ্ণ হরে হরে । হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।। জয় রাধা গো বৃন্দ জয় জয় জয় জয় রাধে । শ্রীরাধাগোবিন্দ জয় জয় জয় জয়রাধে ।। রাধা গোবিন্দের চরণে শত কোটি প্রনাম সাধক স্বপন দত্ত বাউল
ওঁ সচ্চিদানন্দরূপায় নমোহস্তু পরমাত্মনে ।
জ্যোতির্ময়স্বরূপায় বিশ্বমাঙ্গল্যমূর্তয়ে ।।
বিবেকানন্দের বাণী
----------------------------
” হিন্দুধর্মে বিগ্রহ-পূজা যে সকলের অবশ্য কর্তব্য তাহা নয় । কিন্তু কেহ যদি বিগ্রহের সাহায্যে সহজে নিজের দিব্য ভাব উপলব্ধি করিতে পারে, তাহা হইলে কি উহাকে পাপ বলা সঙ্গত ? “…..(১/২৫ ) স্বামী বিবেকানন্দ ।

ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
শ্রীগীতা----- অষ্টাদশ অধ্যায়
মোক্ষসন্ন্যাসযোগ
শ্রীভগবান উবাচ
অধিষ্ঠানং তথা কর্তা করণঞ্চ পৃথগ্বিধম্ ।
বিবিধাশ্চ পৃথক চেষ্টা দৈবং চৈবাত্র পঞ্চমম্ ।। (১৪)
এই বিষয়ে অর্থাৎ কর্মের সিদ্ধিতে অধিষ্ঠান, কর্তা, বিবিধ প্রকারের করণ, নানাবিধ চেষ্টা এবং পঞ্চম কারণ হলো দৈব । (১৪ )

শুক্রবারের প্রভাতি শুভেচ্ছা
আজ শুক্রবার…………….
আষাঢ় মাস ( বামন )
৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
২৫ আষাঢ় , ১৪২৭ বঙ্গাব্দঃ ।
১০ জুলাই ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূর্য্যোদয় ৫.০২ মিনিট ।
সূর্য্যাস্ত ৬.২৩ মিনিট ।
সকাল ১১.২৭ পর্যন্ত পঞ্চমী পরে ষষ্ঠী তিথি ।
পূর্ব্বাষাঢ়ানক্ষত্র ।
কৃষ্ণ পক্ষ ।
আজকের দিন শুভ ও শান্তময় হোক ।


