হরি ওঁ
কলিযুগের সৎ ও ত্যাগী সত্যবান সাধক স্বপন দত্ত
সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ ।
সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদ দুঃখভাগ ভবেৎ ।।
বিবেকানন্দের বাণী
----------------------------
” আধুনিক বিজ্ঞানের ইথার বা আকাশ বিষয়ক অভিনব তত্ত্ব উপনিষদের মধ্যে রহিয়াছে । এই আকাশতত্ত্ব আধুনিক বৈজ্ঞানিকের ইথার অপেক্ষা সমধিক পরিপুষ্টভাবে বিদ্যমান । “……(২/৪–৫) । স্বামী বিবেকানন্দ ।
ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
শ্রীগীতা----- অষ্টাদশ অধ্যায়
মোক্ষসন্ন্যাসযোগ
শ্রীভগবান উবাচ
যদহঙ্কারমাশ্রিতা ন যোৎস্য ইতি মন্যসে ।
মিথ্যৈষ ব্যবসায়ন্তে প্রকৃতিস্ত্বাং নিযোক্ষ্যতি ।। ৷ (৫৯)
তুমি অহঙ্কারবশতঃ মনে করছো যে, যুদ্ধ করবে না কিন্তু তোমার এই সিদ্ধান্ত মিথ্যা ; কারণ তোমার স্বভাবই জোর করে তোমাকে যুদ্ধে প্রবৃত্ত করাবে । ৷ (৫৯)
শুক্রবারের প্রভাতি শুভেচ্ছা
আজ শুক্রবার…………….
ভাদ্র মাস ( ঋঢিকেশ )
৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
৪ ভাদ্র, ১৪২৭ বঙ্গাব্দঃ ।
২১ আগষ্ট, ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূর্য্যোদয় ৫.১৮ মিনিট ।
সূর্য্যাস্ত ৬.০৩ মিনিট ।
তৃতীয়া তিথি ।
উত্তরফাল্গুনীনক্ষত্র ।
শুক্ল পক্ষ ।
অসম……. কবি গণেশ গগৈ এর স্মৃতিদিবস
আজকের দিন শুভ ও শান্তময় হোক ।


